Homeহাইকোর্ট বিভাগযে কারনে বিচারক থেকে আইন পেশায় আজিজুর রহমান দুলু

যে কারনে বিচারক থেকে আইন পেশায় আজিজুর রহমান দুলু

আইনজীবী আজিজুর রহমান দুলু। আলোচিত এই আইনজীবী একসময় ছিলেন বিচারক। হঠাৎ কি কারণে বিচারক থেকে আইনজীবী পেশায় আসলেন একান্ত আলাপে সে কথা জানালেন তিনি।
”মূল কারণটা হলো আমি বিচারক হওয়ার আগে সুপ্রিম কোর্টে এবং বাংলাদেশের অধস্থন আদালতে প্র্যাকটিস করেছি আইনজীবী হিসেবে। বিচারক হিসেবে নয় বছরের অধিক দায়িত্ব পালন করার সময় আমি উপলব্ধি করলাম এদেশে ট্রায়াল আইনজীবির অভাব। প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি বারে প্রায় 90% ক্রিমিনাল আইনজীবীদের মধ্য থেকে বেলমাস্টার বলে খ্যাত আইনজীবী পাবেন। কিন্তু ট্রায়াল করার সময় দেখবেন আইনজীবী নাই। যখন জেরার সময় আসে তখন দেখবেন জুনিয়র এসে বলে সিনিয়র অন্য কোর্টে ব্যস্ত আছেন। এজন্য জেরা করার জন্য সময় চাচ্ছেন। এর মাধ্য একটা উপলব্ধি হলো এদেশে আসলে ট্রায়াল আইনজীবীর অভাব। সেই বিষয়টি মহামান্য হাইকোর্ট বিভাগ ৩৭ বিএলডিতে রিপোর্টেড একটি কেস আছে। পৃষ্ঠাও ৩৭ ওখানে উল্লেখ করেছেন যে দেশে দেশে সারাদেশে ট্রায়াল লয়ারের অভাব সেই বিষয়টি হাইকোর্ট ডিভিশন ওই রায়ে উল্লেখ করেছেন। এই উপলব্ধি থেকে আমি ট্রায়াল করার জন্যই চাকরি থেকে আবার আইনজীবী হই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

Recent Comments