দেশের আইন, ইমিগ্রেশন ও মাইগ্রেশন বিষয়ক পেশাজীবীদের অন্যতম সংগঠন বাংলাদেশ ইমিগ্রেশন লইয়ার্স এসোসিয়েশন (Bangladesh Immigration Lawyers Association – BILA)-এর ট্রাস্ট বোর্ড আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে এবং গত ২৫ জুন ২০২৬ তারিখে নিবন্ধন অনুমোদন লাভ করেছে।২০০২ সাল থেকে আইন, অভিবাসন ও মানবাধিকার বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসা BILA দেশের আইনজীবী, ব্যারিস্টার, ইমিগ্রেশন কনসালটেন্ট এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের একটি অরাজনৈতিক ও অলাভজনক প্ল্যাটফর্ম হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।
নবগঠিত ট্রাস্ট বোর্ড ও কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, মানবাধিকার কর্মী এবং জাতিসংঘের এনজিও প্রতিনিধি অ্যাডভোকেট মহিউদ্দিন জুয়েল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আলম খান।
সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও লেখক অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ। সহ-সভাপতি হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান, অ্যাডভোকেট মো. মঞ্জুরুল করিম এবং অ্যাডভোকেট হেলাল উদ্দিন।
সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. তৌফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মাসুদ করিম, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. খালেকুজ্জামান ঝুমন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. সেলিম হোসেন চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আবু হানিফ দিদার।
এছাড়াও ট্রাস্টি ও সদস্যদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার আব্দুল-আল-সেলিম, ব্যারিস্টার ইফতেখার আহমেদ, ব্যারিস্টার মো. রফিকুল ইসলাম মিল্টন, অ্যাডভোকেট মোহাম্মদ সুলতান মাহমুদ, অ্যাডভোকেট আব্দুস সালাম, অ্যাডভোকেট সৈয়দ মহিউদ্দিন, অ্যাডভোকেট রতন কুমার দাস, অ্যাডভোকেট বাহালুল আলম বাহারসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট আইনজীবী ও ইমিগ্রেশন বিশেষজ্ঞরা।
BILA-এর মূল লক্ষ্য হলো দেশে ও আন্তর্জাতিক পরিসরে আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা, অভিবাসন ও ইমিগ্রেশন ব্যবস্থার উন্নয়ন, আইন শিক্ষা ও প্রশিক্ষণের প্রসার, এবং আইনজীবী ও ইমিগ্রেশন পেশাজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি।
সংগঠনটি দেশের সকল জেলা ও বিভাগে শাখা প্রতিষ্ঠা, আইনজীবীদের সদস্যভুক্তকরণ, পরিচয়পত্র প্রদান, ইমিগ্রেশন বিষয়ক প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালার আয়োজন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের আইনগত ও অভিবাসন সংক্রান্ত সহায়তা প্রদানসহ বহুমুখী কার্যক্রম পরিচালনা করবে।
জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজন, বার্ষিক প্রতিবেদন ও ম্যাগাজিন প্রকাশ, মানবাধিকার ও সামাজিক উন্নয়নে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, মাদকবিরোধী ও মানবাধিকার সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে সংগঠনটির।
BILA দেশের আইনজীবী সমাজ, সাংবাদিক, মানবাধিকার কর্মী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্বমূলক সম্পর্ক গড়ে তুলে অভিবাসন ও মানবাধিকার খাতে কার্যকর ভূমিকা রাখতে বদ্ধপরিকর।
সংগঠনের আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ইমিগ্রেশন লইয়ার্স এসোসিয়েশন (BILA) দেশের আইনজীবী সমাজ, অভিবাসী শ্রমিক, প্রবাসী বাংলাদেশি এবং সাধারণ জনগণের আইনগত ও ইমিগ্রেশন-সংক্রান্ত অধিকার প্রতিষ্ঠায় একটি কার্যকর ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে।

