নির্বাচন কমিশন সচিবালয়ের অধীন ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা ৬০ দিনের মধ্যে নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিট মামলা নিষ্পত্তি করে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্ত্তীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চ ২৫ জুন ২০২৬ ইং বৃহস্পতিবার এ রায় দেন। রায়ের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন অ্যাডভোকেট নুরুল ইসলাম মুকুল। তিনি বলেন, রায়ের অনুলিপি পাওয়ার ৬০ দিনের মধ্যে লিখিত পরীক্ষা গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৯ সালের ২০ মে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় এক বিজ্ঞপ্তি জারি করে। যেখানে ডাটা এন্ট্রি অপারেটর (গ্রেড-১৬) পদে ৪৬৮ জনকে নিয়োগের কথা উল্লেখ করা হয়। ওই বিজ্ঞপ্তির ভিত্তিতে ২০২৪ সালের ২৮ মার্চ অনুষ্ঠিত প্রিলিমিনারী পরীক্ষায় ১৯ হাজার ৫৬২ জন উত্তীর্ণ হয়। কিন্তু গত দুই বছরেও এই পরীক্ষা গ্রহন করেনি নির্বাচন কমিশন সচিবালয়। পরে প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ শহীদুল ইসলামসহ ৬৬ জন হাইকোর্টে রিট করেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১০ নভেম্বর হাইকোর্ট ৬০ দিনের মধ্যে পরীক্ষা গ্রহন করতে সংশ্লিষ্ট সচিবালয়কে নির্দেশ দেন। কিন্তু পরীক্ষা অনুষ্ঠানে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। শুনানিকালে নির্বাচন কমিশনের পক্ষের আইনজীবী আদালতকে জানান যে, আগামী ১০ জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। জবাবে রিটকারী পক্ষের কৌসুলি নুরুল ইসলাম মুকুল বলেন, ইতিপূর্বে চারবার পরীক্ষা গ্রহনের জন্য দিন ধার্য করলেও পরীক্ষা গ্রহন করেনি কর্তৃপক্ষ। ফলে এই ধার্যকৃত দিনেও যে পরীক্ষা গ্রহন করা হবে তা নিশ্চয়তা কোথায়। শুনানি শেষে হাইকোর্ট জারিকৃত রুল নিষ্পত্তি করে ৬০ দিনের মধ্যে পরীক্ষা গ্রহনের জন্য নির্বাচন কমিশন সচিবালয়কে নির্দেশ দেয়।
ইসিতে ডাটা এন্ট্রি অপারেটরপদে লিখিত পরীক্ষা ৬০ দিনের মধ্যে গ্রহনের নির্দেশ
RELATED ARTICLES
Recent Comments
on Hello world!

