Homeঅধস্তন আদালতটাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৩ আসামির যাবজ্জীবন

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৩ আসামির যাবজ্জীবন

টাঙ্গাইলে এক নারীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ আ.ন.ম. ইলিয়াস আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আ. রহিম, শফিকুল ইসলাম শফি ও সামছুল হক সামছু।

আদালত ও রাষ্ট্রপক্ষের আইনজীবী সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২২ জুন বিয়ের পাত্রী দেখানোর প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী ওই নারীকে জামালপুর থেকে টাঙ্গাইলের মধুপুরের দুখোলা বনাঞ্চলে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে প্রথমে প্রধান আসামি আঃ রহিম এবং পরবর্তীতে অপর দুই আসামি শফিকুল ও সামছুল মিলে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এই ঘটনার পর ভুক্তভোগী বাদী হয়ে মধুপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. ওমরাও খান দিলু রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত প্রধান আসামি আঃ রহিমকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ধারায় (অপহরণের দায়ে) ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। একই সাথে তাকে আইনের ৯(৩) ধারায় (সংঘবদ্ধ ধর্ষণের দায়ে) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।’
তিনি আরও জানান, ‘মামলার অপর দুই আসামি শফিকুল ইসলাম শফি ও সামছুল হক সামছুকে একই আইনের ৯(৩) ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।’

আদালতে আসামিপক্ষের মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. শাহানশাহ সিদ্দিকী মিন্টু। রায় ঘোষণার পর কড়া নিরাপত্তায় দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে প্রিজন ভ্যানে করে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

Recent Comments