Homeঅপরাধডিবির অভিযানে রান্নাঘরে জুয়ার আসর থেকে আটক ৪, নতুন আইনে মামলা

ডিবির অভিযানে রান্নাঘরে জুয়ার আসর থেকে আটক ৪, নতুন আইনে মামলা

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ কার্যকর হওয়ার পরপরই জুয়া নির্মূলে কঠোর অবস্থান গ্রহণ করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। নতুন আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে মহানগরজুড়ে জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ডিসি(ডিবি) জনাব সনাতন চক্রবর্তীর নেতৃত্বে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে।

গত রাত আনুমানিক ২:৩০ ঘটিকায়, হাজীরহাট থানাধীন ১০ নম্বর ওয়ার্ডের পশ্চিম গিলাবাড়ি এলাকায় আবু মুসার বাড়ির রান্নাঘরে গোপনে জুয়ার আসর বসার সংবাদ পেয়ে ডিবির একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে জুয়া খেলার সময় ৪ জনকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন:

১. আবু বক্কর সিদ্দিক (২৭), পিতা: মো. এন্তাজ আলী, সাং: পশ্চিম গিলাবাড়ি, ওয়ার্ড-১০, হাজীরহাট থানা।
২. মো. আবু মুসা (৩০), পিতা: মৃত গোলাম মোস্তফা, সাং: পশ্চিম গিলাবাড়ি, ওয়ার্ড-১০, হাজীরহাট থানা।
৩. মো. নাজমুল ইসলাম (৩৬), পিতা: মৃত আব্দুল মান্নান, সাং: দক্ষিণ বিন্নাটারি, ওয়ার্ড-১১, হাজীরহাট থানা।
৪. শ্রী শ্যামল চন্দ্র রায় (৩১), পিতা: মৃত শশী চন্দ্র রায়, সাং: রাজেন্দ্রপুর, ওয়ার্ড-১১, হাজীরহাট থানা।

আটককৃতদের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ অনুযায়ী মামলা রুজু করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয় বলেছেন, “জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ কার্যকর হওয়ার পর থেকে নতুন আইনের কঠোর বাস্তবায়নে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মহানগরে কোনো অবস্থাতেই জুয়া, মাদক কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

রংপুর মেট্রোপলিটন পুলিশ মহানগরবাসীকে জুয়া ও অন্যান্য অপরাধ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানিয়ে অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ রংপুর গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

Recent Comments