আরপিএমপি, পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ এর নির্দেশনায় মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাস দমন, পলাতক আসামিদের গ্রেফতার এবং গ্রেফতারি পরোয়ানা তামিল কার্যক্রম জোরদার করতে রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে।
কোতয়ালী থানা, রংপুর মেট্রোপলিটন পুলিশ পরিচালিত পৃথক বিশেষ অভিযানে মোট ০৫ (পাঁচ) জনকে গ্রেফতার করা হয়েছে।
বিশেষ অভিযানে মোঃ পলাশ মিয়া (২৪), পিতা: মোঃ জোয়াদ মিয়া, মাতা: মোছাঃ আঞ্জুয়ারা বেগম, সাং: গংগারামপুর (৯ নং ওয়ার্ড, পীরগঞ্জ পৌরসভা), থানা: পীরগঞ্জ, জেলা: রংপুরকে রংপুর কোতয়ালী থানার মামলা নং-১৭, জিআর নং-৮০, তারিখ: ১৪/০৩/২০২৫ খ্রিস্টাব্দের এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেফতার করা হয়।
এছাড়া সিআর মামলা নং-৭৩৫/২৫-এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ ফারুক হোসেন (৪০), পিতা: আব্দুল আজিজ, সাং: পূর্ব শালবন আরসিসি রোড, থানা: কোতয়ালী, রংপুর মহানগর এবং সিআর নং-৬২৪/২৫-এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ ছাব্বির হোসেন শ্যামল (৩৭), পিতা: হুমায়ন খাঁ, সাং: নিউ জুম্মাপাড়া, থানা: কোতয়ালী, রংপুর মহানগরকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে, মহানগর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা ও জনশৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগে রংপুর মহানগর পুলিশ আইন, ২০১৮ অনুযায়ী মোঃ হানিফ মিয়া (২৬), পিতা: শামছুল ইসলাম (রতন), সাং: কলেজমোড়, মাহিগঞ্জ, থানা: মাহিগঞ্জ, রংপুর মহানগর এবং মোঃ মিজানুর রহমান মিন্টু (২৬), পিতা: মৃত সাইয়েদ আলী, মাতা: আফুরন নেছা, সাং: নীলকণ্ঠ (মাস্টারপাড়া), পোস্ট: কাচারীবাজার, থানা: কোতয়ালী, রংপুর মহানগরকে গ্রেফতার করে আইনানুগ নন-এফআইআর প্রসিকিউশন দাখিলপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত সকল আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ মহানগরবাসীর জানমাল রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমুক্ত নিরাপদ নগরী গড়ে তুলতে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

