Homeরায় বিশ্লেষণস্ত্রী হত্যার মামলায় মৃত্যুদণ্ড থেকে হাইকোর্টে খালাস পেলেন স্বামী

স্ত্রী হত্যার মামলায় মৃত্যুদণ্ড থেকে হাইকোর্টে খালাস পেলেন স্বামী

১১ বছর আগে রাজধানীর উত্তরায় স্ত্রী সোনিয়া  হত্যার অভিযোগে বিচারিক আদালতে দেওয়া মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন স্বামী মশিউর রহমান সুখন।রোববার  বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স খারিজ ও আপিল মঞ্জুর করে এ রায় দেন।আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট মো.এহসান হাবিব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির।

২৫ লাখ টাকা যৌতুকের দাবিতে বোন সোনিয়াকে গলাটিপে হত্যার অভিযোগে ২০১৫ সালের ৮ আগস্ট উত্তরা পশ্চিম থানায় মামলা করেন ভাই আব্দুল্লাহেল রাফী। এ মামলার বিচার শেষে ২০১৯  সালের ৩১ মার্চ সোনিয়ার স্বামী মশিউর রহমান সুখনের মৃত্যুদণ্ড দেন ঢাকার নারী ও শিশু নির‌্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শরীফ উদ্দীন। এরপর মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি জেল আপিল ও ফৌজদারি আপিল করেন।

আইনজীবী এহসান হাবিব জানান,সোনিয়ার মৃত্যু ঘটেছে ২০১৫ সালের ২৫ জুলাই। কিন্তু মামলা করেছে ১৩ দিন পর ৮ আগস্ট। খালাসের যুক্তি হিসেবে তিনি বলেন, ডাক্তার এসে সোনিয়ার মৃত্যু ঘোষণা করে সার্টিফিকেট দিয়েছেন। কিন্তু ওই ডাক্তারকে সাক্ষী করা হয়নি। এছাড়া ময়নাতদন্তে নানান গড়মিল ছিল। এছাড়া বাদী পক্ষ সোনিয়ার মৃত্যুর পর তাকে স্বাভাবিকভাবে তার বাবার বাড়ীতে দাফন করে। কিন্তু ১৩দিন পরে এসে ওনারা ২৫ লাখ টাকা যৌতুকের দাবীতে হত্যা মামলা করে। যা আদালতের কাছে প্রমাণিত হয়নি। এ জন্য আসামি সুখন খালাস পেয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

Recent Comments