Homeঅধস্তন আদালতসাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে

সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে

রাজধানীর তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার জামালপুর–১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মো. নূর মোহাম্মদকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

১লা জুলাই বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ এ আদেশ দেন। আদালতের প্রসিকিউশনের উপপরিদর্শক (এসআই) আরিফ রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৭ জুন রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে তাঁকে তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

মামলার এজাহার অনুযায়ী, ১৮ জুন সকাল পৌনে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল–সংলগ্ন শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের কর্মীদের নিয়ে মিছিল বের করা হয়। এতে নূর মোহাম্মদসহ ৩০ থেকে ৩৫ জন অংশ নেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, মিছিল থেকে রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল, ব্যানার, প্ল্যাকার্ড ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

Recent Comments