Homeতারুণ্যের জয়গানপরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে পুর্নমূল্যায়ন চেয়েছেন এক হবু আইনজীবী

পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে পুর্নমূল্যায়ন চেয়েছেন এক হবু আইনজীবী

আইনজীব তালিকাভূক্তির লিখিত পরীক্ষায় অনুপস্থিত থেকেও খাতা পুর্নমূল্যায়নের আবেদন করায় এক পরীক্ষার্থীকে কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।

আরেক পরীক্ষার্থী আইনজীব তালিকাভূক্তির লিখিত পরীক্ষায় সাদা খাতা জমা দিয়েও খাতা পুর্নমূল্যায়নের আবেদন করায় তাকেও কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে।

সম্প্রতি পৃথকভাবে এ নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।

মুহাম্মদ সাইফুল আমিনের নোটিশে বলা হয়, গত বছরের ২৮জুন অনুষ্ঠিত বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় আপনি একজন প্রার্থী হিলেন। উক্ত পরীক্ষার ফলাফল বিগত ২৫ অক্টোবর প্রকাশিত হয়। ফলাফল প্রকাশের পর পরই যেসব প্রার্থী উক্ত পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছিলেন তাদেরকে যৌক্তিক কারণ থাকা সাপেক্ষে লিখিত পরীক্ষায় ফলাফল পুনঃমূল্যায়ণের নিমিত্ত অনলাইনে রিভিউ দরখাস্ত করার সুযোগ প্রদান করা হয়েছিল। আপনিও একজন রিভিউ আবেদনকারী প্রার্থী ছিলেন। উক্ত লিখিত পরীক্ষা সংক্রান্ত রেকর্ড এবং পরীক্ষা-কেন্দ্র থেকে প্রাপ্ত আপনার উত্তরপত্রে দৃষ্ট হয় যে, আপনি গত বছরে  ২৮জুন তারিখের উক্ত এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় সম্পূর্ণ সাদা খাতা (Blank Answers Script) প্রদান করেছিলেন। বিষয়টি এনরোলমেন্ট কমিটির গোচরীভূত হয়েছে এবং কমিটি এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন।

যে লিখিত পরীক্ষায় আপনি উত্তরপত্রে একটি অক্ষরও লিখেন নাই তথা সম্পূর্ণ সাদা খাতা জমা প্রদান করেছেন সেই পরীক্ষার সাদা উত্তরপত্র কিসের ভিত্তিতে পুনঃমূল্যায়ণ করতে চেয়েছিলেন এবং কোন মানদন্ডে বা কোন প্রক্রিয়ায় আপনার সেই ‘অদৃশ্য’ বা ‘কাল্পনিক’ প্রশ্নোত্তর রিভিউ করা যেতো, সে বিষয়ে ব্যাখ্যাসহ আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণ করা হবে না সেই মর্মে আগামী ১০(দশ) কর্মদিবসের মধ্যে ‘সচিব, বাংলাদেশ বার কাউন্সিল’ বরাবর কারণ দর্শানোর জন্য বলা হলো।

সাইদুল ইসলামের নোটিশে বলা হয়, গত বছরের ২৮জুন অনুষ্ঠিত বার কাউন্সিল এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় একজন প্রার্থী হিলেন। উক্ত পরীক্ষার ফলাফল বিগত ২৫ অক্টোবর প্রকাশিত হয়। ফলাফল প্রকাশের পর পরই যেসব প্রার্থী উক্ত পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছিলেন তাদেরকে যৌক্তিক কারণ থাকা সাপেক্ষে লিখিত পরীক্ষায় ফলাফল পুনঃমূল্যায়ণের নিমিত্ত অনলাইনে রিভিউ দরখাস্ত করার সুযোগ প্রদান করা হয়েছিল। আপনিও একজন রিভিউ আবেদনকারী প্রার্থী ছিলেন। উক্ত লিখিত পরীক্ষা সংক্রান্ত রেকর্ড এবং পরীক্ষা-কেন্দ্র থেকে প্রাপ্ত  প্রাসঙ্গিক তথ্য অনুযাযী দেখা যায় যে, আপনি গত বছরে  ২৮জুন তারিখের উক্ত এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। বিষয়টি এনরোলমেন্ট কমিটির গোচরীভূত হয়েছে এবং কমিটি এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন।

যে লিখিত পরীক্ষায় আপনি অংশ গ্রহণ করেন নাই সেই পরীক্ষার উত্তরপত্র বা ফলাফল কিসের ভিত্তিতে পুনঃমূল্যায়ণ করতে চেয়েছিলেন এবং কোন মানদন্ডে বা কোন প্রক্রিয়ায় আপনার সেই ‘অদৃশ্য’ বা ‘কল্পিত’ উত্তরপত্র রিভিউ করা যেতো, সে বিষয়ে ব্যাখ্যাসহ আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণ করা হবে না সেই মর্মে আগামী ১০(দশ) কর্মদিবসের মধ্যে ‘সচিব, বাংলাদেশ বার কাউন্সিল’ বরাবর কারণ দর্শানোর জন্য বলা হলো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

Recent Comments