Homeঅপরাধশাহবাগ থানায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ, ‘জুলাই আন্দোলন’ নিয়ে অপপ্রচারের অভিযোগ

শাহবাগ থানায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ, ‘জুলাই আন্দোলন’ নিয়ে অপপ্রচারের অভিযোগ

রাজধানীর শাহবাগ থানায় সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জুলাই আন্দোলন’ নিয়ে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং আন্দোলনকে বিতর্কিত করার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

অভিযোগকারী মিল্লাত হোসেন। তিনি নিজেকে রাষ্ট্র সংস্কার ফোরামের সদস্য পরিচয় দিয়ে অভিযোগে বলেন, গত ৩ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি জুলাই আন্দোলনকে হেয়প্রতিপন্ন করতে এবং আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।

অভিযোগপত্রে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে—সোমা (উপস্থাপিকা}, জান্নাতুল পিয়া (আইনজীবী ও মডেল), মোমিন মেহেদী (ছাত্রলীগ নেতা), আনিস আলমগীর (কথিত সিনিয়র সাংবাদিক}, মারিয়া কিসপাট্টা {মডেল} এবং তুষ্টি, মডেল ও অভিনেত্রী।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা বিভিন্ন সময় ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও, পোস্ট ও বক্তব্যের মাধ্যমে জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন। পাশাপাশি আন্দোলনে আহত ও নিহতদের নিয়েও আপত্তিকর ও বিভ্রান্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগকারীর দাবি।

লিখিত অভিযোগে এসব দাবির সমর্থনে একাধিক ফেসবুক পোস্ট ও ভিডিওর লিংকও সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে আবেদন জানিয়েছেন অভিযোগকারী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

Recent Comments