Homeসুপ্রিম কোর্টপ্রশ্নফাঁসের অভিযোগে সুপ্রিম কোর্টের অফিস সহকারী সাময়িক বরখাস্ত

প্রশ্নফাঁসের অভিযোগে সুপ্রিম কোর্টের অফিস সহকারী সাময়িক বরখাস্ত


প্রশ্নফাঁসের অভিযোগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এক অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (১ জুলাই ২০২৬) সুপ্রিম কোর্টের প্রশাসন ও সংস্থাপন শাখা থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।
অফিস আদেশে বলা হয়, অফিস সহকারী মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে শাহবাগ থানার একটি মামলার সূত্র ধরে তদন্তে উঠে এসেছে যে, তিনি একটি বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র আগেভাগে সংগ্রহ করে অন্য ব্যক্তির ব্যবহারের সুযোগ করে দেন।
নথিতে উল্লেখ করা হয়, পরীক্ষা বোর্ডের সদস্যদের সন্দেহ হলে প্রবেশপত্র যাচাই করে দেখা যায়, পরীক্ষায় অংশগ্রহণকারী ব্যক্তি প্রকৃত প্রার্থী নন। পরে জিজ্ঞাসাবাদে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। প্রাথমিক তদন্তে পরীক্ষায় প্রতারণার আশ্রয় নিয়ে সরকারি চাকরি লাভের চেষ্টা এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে অসদাচরণের অভিযোগেরও প্রমাণ পাওয়া যায়।
এ পরিস্থিতিতে The Supreme Court of Bangladesh (High Court Division) Employees (Discipline and Appeal) Rules, 1983-এর বিধি অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী প্রাপ্য জীবিকা ভাতা (Subsistence Allowance) পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

Recent Comments