০৮ জুলাই ২০২৬ বুধবার কিশোরগঞ্জের ভৈরব থানাধীন চন্ডীবের মধ্য পাড়া থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে জানান যে, সেখানে ১৫ বছরের এক কিশোর কর্তৃক ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ভুক্তভোগী শিশুটি অভিযুক্ত কিশোরের বাড়িতে খেলতে গেলে বাবা-মায়ের অনুপস্থিতে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে তারা প্রতিবেশিরা এবং শিশুটির মা ছুটে গিয়ে অর্ধ-উলঙ্গ এবং রক্তাক্ত অবস্থায় শিশুটিকে দেখতে পায়।
৯৯৯ তাৎক্ষনিকভাবে ভৈরব থানাকে বিষয়টি অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ এর কলটেকার কনস্টেবল ফারজানা এবং এ সংক্রান্তে কলার ও সংশ্লিষ্ট থানার সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ এর পুলিশ ডিসপাচার এসআই আব্দুল মান্নান।
সংবাদপ্রাপ্ত হয়ে ভৈরব থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করে এবং স্থানীয় জনগনের সহযোগিতায় অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ সংক্রান্তে ভুক্তভোগী শিশুর মা একটি মামলা রুজু করেন। অভিযুক্ত কিশোরকে আদালতে সোপর্দ করা হলে বিচারিক আদালত অভিযুক্ত কিশোরকে গাজীপুর কিশোর সংশোধনাগারে প্রেরণের নির্দেশ দেন।
৯৯৯ নম্বরে ফোনকলে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার
RELATED ARTICLES
Recent Comments
on Hello world!

