Homeঅপরাধঅ্যাটর্নি জেনারেলকে 'হুমকি' দিয়ে শোকজ পেলেন ৪ ডেপুটি অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেলকে ‘হুমকি’ দিয়ে শোকজ পেলেন ৪ ডেপুটি অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলকে ‘ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের’ অভিযোগে সুপ্রিম কোর্টে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার দায়িত্বে থাকা চারজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে অভিযোগ করা হয়েছে, তাদের আচরণ গুরুতর অসদাচরণ এবং সরকারি কাজে বিঘ্ন সৃষ্টির শামিল।

রোববার অ্যাটর্নি জেনারেলের নির্দেশে প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন এ কারণ দর্শানোর নোটিশ দেন।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া চারজন ডিএজি হলেন মো. জহিরুল ইসলাম সুমন, মো. রফিকুল ইসলাম মন্টু, মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান নজরুল।

নোটিশের ভাষ্য অনুযায়ী, রোববার ৫ জুলাই, দুপুরে অ্যাটর্নি জেনারেল কর্মরত থাকাকালীন তার কার্যালয়ে তার সঙ্গে ওই চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিচারপ্রার্থী ও কার্যালয়ে কর্মরত অন্য আইন কর্মকর্তাদের উপস্থিতিতে অসংযত আচরণ করেন। তাকে বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এছাড়াও যে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটবে বলে হুমকি দেন। 

নোটিশে আরও বলা হয়, এ সব ঘটনার ভিডিও কার্যালয়ের সিসিটিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে।

এ ধরনের কর্মকাণ্ডকে গুরুতর অসদাচরণ ও সরকারি কাজে বিঘ্ন সৃষ্টরে ঘটনা উল্লেখ করে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই নোটিশ প্রাপ্তির তিন কর্ম দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

Recent Comments